শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে? আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান

দুপুরে অন্তর্বর্তী সরকারের জরুরি সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ সোমবার দুপুরে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এতে সরকারের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তের কথা জানানো হতে পারে।

সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, এই সংবাদ সম্মেলনটি শুধু বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত।

স্বীকৃত সাংবাদিকদের আজ দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এতদিন সাধারণত ব্রিফিং করা হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে।

এদিকে, আজ সকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

ধারণা করা হচ্ছে, উপদেষ্টা পরিষদের সভা শেষে এই প্রেস ব্রিফিংটি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা।

কিউএনবি/অনিমা/০৩ নভেম্বর ২০২৫,/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit