বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

ফ্রান্সে নভেম্বরেই প্রবাসীদের ভোটার নিবন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। একই সময়ে চালু করা হবে ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ। যার মাধ্যমে বিদেশে বসবাসরত বাংলাদেশিরা অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করতে পারবেন।

বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল। দূতাবাস সূত্রে জানা গেছে, ফ্রান্সসহ আরও একাধিক দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

ইসি জানিয়েছে, বিদেশে বসবাসকারী যে কোনো বাংলাদেশি নাগরিক অনলাইনে ফর্ম-২এ পূরণ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট, অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদ এবং সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পিতা-মাতার এনআইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ, বিবাহ সনদ ও বাসস্থানের প্রমাণপত্রও জমা দিতে হতে পারে। আবেদন জমা দেওয়ার পর ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করবে।

তথ্য যাচাই-বাছাই শেষে আবেদন অনুমোদিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর প্রক্রিয়া শুরু হবে। অনেক দিন ধরে প্রবাসীরা যে নাগরিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন, তার বাস্তবায়নের পথে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৫,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit