বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের

নওগাঁর পত্নীতলায় জাতীয় সমবায় দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৭০ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।

পত্নীতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার সামছুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল-মামুন, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল হক, তথ্য আপা তিথি রাণী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপজেলা ভিত্তিক বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও নেতৃবৃন্দ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সদস্যাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ সমবায় আন্দোলনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও সামাজিক সাম্যের বিকাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৫,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit