শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন

‘টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে গর্বের বিষয়’

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : সর্বশেষ শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ শেষে নেতৃত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। এরপর দল আর কোনো টেস্ট খেলেনি। তাই এতদিন এই সংস্করণে কোনো অধিনায়কের নাম ঘোষণা করেনি বিসিবি। এবার বিসিবি জানিয়েছে, শান্তই অধিনায়কত্ব চালিয়ে যাবেন।

২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি। প্রথমবার ২০২৩ সালে টেস্ট দলের নেতৃত্ব পান শান্ত। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। যেখানে ৪ টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ, ড্র করেছে ১টি, হেরেছে ৯টি।
বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অধিনায়কত্ব চালিয়ে যাওয়া নিয়ে শান্ত বলেন, ‘বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি এবং বোর্ড আমার অধিনায়কত্বে যে বিশ্বাস ও আস্থা দেখিয়েছে, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।’‘টেস্ট ক্রিকেটে আমার দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে গর্বের বিষয়। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব’-যোগ করেন তিনি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মনে করেন, শান্তর নেতৃত্ব গুণ দলের উন্নতিতে ছাপ ফেলেছে এবং অধিনায়ক হিসেবে মাঠে তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করে। বুলবুল বলেন, ‘টেস্ট ক্রিকেট নিয়ে তার ধৈর্য, প্রতিশ্রুতি এবং ভালো বোঝাপড়া আছে। তার নেতৃত্বে আমরা দলের মধ্যে উন্নতি ও আত্মবিশ্বাস লক্ষ্য করেছি। বোর্ড মনে করে নেতৃত্বের ধারাবাহিকতা আমাদের নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভালোভাবে এগিয়ে যেতে সাহায্য করবে।’

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit