বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

পাবনায় সপ্তাহব্যাপী ‘পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’র সমাপনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১০৪ Time View

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : পাবনা জেলার ১৯৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে “হৃদয়ে পাবনা” ও “বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম” আয়োজিত সপ্তাহব্যাপী ‘পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’র সমাপনী অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য,পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও ঢাকাস্থ পাবনা সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিব। হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান, রানা ইকোপার্ক এন্ড পিকনিক স্পট এর ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন।

স্বাগত বক্তব্য দেন দৈনিক খবর বাংলার সম্পাদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব ডা. আব্দুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরণ সাহিত্য পরিষদের সভাপতি আলমগীর কবির হৃদয়। পাবনা মুক্তমঞ্চে ৬দিন ব্যাপী অনুষ্ঠিত পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও লোক নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit