বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

ঢাকায় আজ কোথায় কী?

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। রোববার (১২ অক্টোবর) দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

সকাল ৯টায় স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, আজিমপুর কেন্দ্রে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা জনাব শারমীন এস মুরশিদ।

রোববার আরও বেশ কয়েকটি স্পটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠান করা হবে। রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে যাবেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এবং ভিকারুননিসা নুন এ যাবেন বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

স্থানীয় সরকার উপদেষ্টার কর্মসূচি

রোববার বিকাল ৩ টায় ওসমানী উদ্যান প্রাঙ্গণে ২০২৪ সালে ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে নির্মিতব্য ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কর্মসূচি

রোববার সকাল ৯টায় রেসিডেন্সিয়াল মডেল কলেজে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার। 

ফয়েজ আহমেদ তৈয়্যবের কর্মসূচি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রণীত ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’, ‘জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘সাইবার সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ সম্প্রতি উপদেষ্টা পরিষদ সভায় নীতিগতভাবে অনুমোদিত হ‌ওয়া বিষয়ক অবহিতকরণ সভা হবে আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে।

সকাল ১০টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

জামায়াতে ইসলামীর কর্মসূচি

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ১২ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলনসহ কেন্দ্রীয় ও মহানগরী এবং ঢাকা জেলার নেতারা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি

রোববার সকাল ১০টা ডিআরইউ মিলনায়তনে জাতীয়তাবাদী সমমনা জোট শীর্ষ সংগঠন ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক মরহুম সাইফুদ্দিন মনির দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যান্য

৪৮তম বিসিএস (বিশেষ) নিয়োগ প্রত্যাশী সাধারণ চিকিৎসক ফোরাম কর্তৃক দেশের বর্তমান স্বাস্থ্যব্যবস্থার ভঙ্গুর অবস্থা নিরসন এবং ১২ হাজার ৯৮০টি শূন্য চিকিৎসক পদে দ্রুততম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রদান- এই যৌক্তিক দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করা হয়েছে। রোববার বেলা সোয়া ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এটি অনুষ্ঠিত হবে।

 

 

কিউএনবি/রাজ/১২ অক্টোবর ২০২৫/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit