শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে দুজনই সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলার আসামি শাহরিয়ারের বিরুদ্ধে নোয়াখালীতে জমি দখলের অভিযোগ  শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন

তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণে হাতিয়ায় জনতার ঢল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৭২ Time View

নোয়াখালী প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বৃহস্পতিবার দিনব্যাপী নোয়াখালীর হাতিয়ার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। নোয়াখালী-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করেন।

এতে হাতিয়া উপজেলা বিএনপি অঙ্গও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্লোগানে স্লোগানে কর্মসূচিকে মুখর করে তোলেন। শেষ পর্যন্ত এটি জনসমুদ্রে রূপ নেয়।  যা এলাকাবাসীর মাঝে এক অভূতপূর্ব গণজোয়ারের আবহ সৃষ্টি করে। লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, জাহাজমারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির উদ্দিন পারভেজ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফিন আলী প্রমূখ।

এ সময় দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্যে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন, তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। গত ১৭ বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছি। সেই ত্যাগের বিনিময়ে এদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে। বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার ভিত্তিতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। এতে করে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

৩১ দফার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এদেশের মানুষ যেভাবে ৩১ দফাকে সমর্থন দিয়েছে। তেমনি হাতিয়ার মানুষও স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছে। আগামী নির্বাচনে হাতিয়ায় মানুষ তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৫,/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit