বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ঘরোয়া ক্রিকেটে রিজওয়ানের দুর্দান্ত প্রত্যাবর্তন কাফু বললেন, ‘নেইমার গর্বিত উত্তরাধিকার রেখে যাচ্ছেন’ গাজায় হাজারো অঙ্গহানি শিশুর চিকিৎসায় ইসরায়েলের বাধা সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট 

শপিংমলে বোরকা পরে ঢুকে দোকানের তালা কেটে ৫০০ ভরি স্বর্ণ চুরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মালিবাগে অবস্থিত ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হওয়ার অভিযোগ পুলিশের কাছে করেছে মালিকপক্ষ।

বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।

পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, বুধবার রাত ৩টার দিকে চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে মালিবাগের ফরচুন শপিং মলে ঢুকে। তারা শম্পা জুয়েলার্স নামের দোকানটির শাটারের তালা কেটে ভেতরে ঢুকে স্বর্ণ চুরি করে পালিয়ে যায়।

বিষয়টি বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে নিশ্চিত করেছেন ডিএমপির রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক। তিনি বলেন, আমাদের কাছে সংবাদ আসার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। সম্ভবত গতকাল রাতে একদল চোর শম্পা জুয়েলার্স নামে দোকানটির সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে। ওরা সেখানে থাকা বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি করে। মালিকপক্ষ আমাদেরকে জানিয়েছে, দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে।

তিনি বলেন, আমরা আসলে এখনো এই দাবির সত্যতা যাচাই করতে পারিনি। তবে দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। আমরা মার্কেটের এবং দোকানের আশপাশের ও দোকানের ভেতরে সিসিটিভি ফুটে সংগ্রহ করার চেষ্টা করছি। ঘটনাস্থলে সিআইডির টিম কাজ করছে। আশা করছি দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারব।

এ বিষয়ে শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য বিশ্বাস বলেন, আমার দোকানে মোট প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার ছিল। এর মধ্যে দোকানের স্বর্ণ ৪০০ ভরি ও ১০০ ভরি ছিল বন্ধকি স্বর্ণ। এছাড়া দোকান থেকে ৪০ হাজার টাকাও চুরি হয়েছে।

তিনি আরও বলেন, ‘প্রতিদিনের মতো বুধবার রাত ৯টায় আমি দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি আমার দোকানে কিছু নেই।

কিউএনবি/অনিমা/৯ অক্টোবর ২০২৫,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit