বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয় আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’ মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

আবুধাবিতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুই কোটি দিরহামের (বাংলাদেশি মুদ্রায় ৬৬ কোটি টাকারও বেশি) লটারি জিতলেন বাংলাদেশি একজন ট্যাক্সি ড্রাইভার। তার নাম হারুন সরদার। তিনি শারজায় থাকেন এবং প্রাইভেট ট্যাক্সি ড্রাইভার। তার টিকিট নম্বর ০৩৫৩৫০। গত ১৪ সেপ্টেম্বর তিনি টিকিটটি কিনেছিলেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৪৪ বছর বয়সী হারুন সরদারকে যখন অনুষ্ঠানের দুই জনপ্রিয় উপস্থাপক রিচার্ড এবং বাউচরা লাইভ ড্রয়ের সময় জীবন বদলে দেওয়ার এই খবর সংবাদ দেওয়ার জন্য গোল্ডেন ফোন থেকে কল করেন, তখন তিনি বাকরুদ্ধ হয়ে যান। এ সময় তিনি ওকে, ওকে ছাড়া আর কিছুই বলতে পারেননি।

প্রতিবেদনে আরও বলা হয়, ১০ জন বন্ধুর একটি গ্রুপের সঙ্গে দল বেঁধে ‘বিগ টিকেট’ নামের এই র‌্যাফল ড্রতে অংশগ্রহণ করেন হারুন সরদার। এই ১০ জন মিলেই এই পুরস্কারের অর্থ ভাগ করে নেবেন।

২০০৯ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে থাকেন হারুন। গত ১৫ বছর ধরেই তিনি প্রতি মাসে বিগ টিকিট কিনছিলেন।

অন্যান্য বিজয়ী

হারুন ছাড়াও অন্য চারজন বিজয়ী ৫০ হাজার দিরহাম (১৬ লাখ টাকা) করে জিতেছেন। তাদের মধ্যে একজন ভারতীয়। তার নাম শিহাব উমাইর। তিনি ভারতে থাকেন। আরেকজন দুবাইপ্রবাসী ভারতীয়। তার নাম সিদ্দিক পামব্লাথ। আরেকজন আবুধাবিতে বসবাসকারী বাংলাদেশী প্রবাসী আলী হুসেন আলী। অন্যজন শারজায় বসবাসকারী পাকিস্তানী প্রবাসী আদেল মোহাম্মদ।

শারজায় বসবাসকারী আরেক বাংলাদেশি ভাগ্যবান প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলাম আহমেদ নবীও ৩ অক্টোবরের ড্রতে (০২২১১৮ নম্বর টিকিট) একটি রেঞ্জ রোভার ভেলার জিতেছেন। সূত্র: খালিজ টাইমস

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৫,/সকাল ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit