বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় বিনাতিল-২ এর চাষাবাদ সম্প্রসারণে মাঠদিবস উদযাপন। ব্রাজিলকে হারানোর সম্ভাবনা খুবই কম দেখছেন হল্যান্ড সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর প্রবাসী আয়ে রেকর্ড, গত অর্থবছরে এসেছে ৩৫.৫৬ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের গত ১৫ বছরের নথিপত্র চেয়ে গভর্নরকে ফের চিঠি দুদকের ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ নরওয়ে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলের জন্য কতটা কঠিন, ভিনিসিউসে রহস্যভেদ হবে? পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা

নওগাঁয় তারেক রহমানের পক্ষ থেকে মন্ডপে শারদীয় উপহার বিতরণ

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : “ধর্মীয় কোনো বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় উপহার শাড়ী  বিতরণ করা হয়েছে।

হিন্দু ধর্মাবলম্বীদের এই মহা  শারদীয় উৎসবে নতুন পোষাকে সবাই যেন আনন্দ উপভোগ করতে পারে সেই চেতনায় অসহায় ও দরিদ্রদের মাঝে শাড়ি বিতরণ করেন নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এবং বিশিষ্ট সমাজ সেবক ও নওগাঁ সদর-৫ আসনের এমপি পদে মনোনয়ন প্রত্যাশী মো: মাসুদ হাসান তুহিন।

মঙ্গলবার  বিকেল ৪টায় নওগাঁ শহরের ঘোষপাড়ার ফাইভ স্টার ক্লাব মন্দিরে সদর উপজেলার ৩০টি মন্দিরে প্রায় ৫ শত মানুষের মাঝে  এ শাড়ি বিতরণ করা হয়।

এসময় মাসুদ হাসান তুহিন বলেন, ধর্ম যার যার হলেও উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়াও তিনি আরো বলেন,আমি আমার সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে চাই সেই সাথে মানুষের কল্যানে কাজ করে যেতে চাই।

এমন উপহার পেয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সত্তোর উর্দ্ধ এক বৃদ্ধা বলেন, নতুন এই শাড়ি পেয়ে খুব ভালো লাগছে,বাবাজি যেন এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে ভগবানের কাছে এই আর্শিবাদ করি।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাইভ স্টার ক্লাবের সভাপতি বাবু সুরেন্দ্রনাথ চক্রবর্তী সাধারণ সম্পাদক বাবু শান্তনু কুমার চক্রবর্তী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit