শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ‘হিন্দি পাখওয়াড়া’ উদ্‌যাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ Time View

জাতীয় নিউজ ডেক্সঃ  ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজনে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে (আইজিসিসি) একটি প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করে।হিন্দি পাখওয়াড়া-২০২৫ উদযাপন উপলক্ষে এ আয়োজন করা হয়। গত ১৪ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই পক্ষকালব্যাপী উৎসবের লক্ষ্য ছিল হিন্দি ভাষার প্রচারের পাশাপাশি ভারতের ভাষাগত বৈচিত্র্যকে তুলে ধরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার শ্রী পবন বাধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপকরা এতে অংশগ্রহণ করেন। আইজিসিসি এ উপলক্ষে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, এবং অন্তাক্ষরী প্রতিযোগিতার আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শ্রী পবন বাধে বলেন, হিন্দি পক্ষ কেবল হিন্দি ভাষার উদযাপন নয়; বরং ভারতের ভাষাগত ঐতিহ্যের গভীরতা ও বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়ার একটি উপলক্ষ। তিনি উল্লেখ করেন, ভারত ২২টি সাংবিধানিকভাবে স্বীকৃত ভাষা এবং শত শত আঞ্চলিক ভাষার দেশ, যেখানে প্রতিটি ভাষা শতাব্দীর জ্ঞান ও সংস্কৃতির ধারক। তিনি বলেন, প্রতিটি ভাষা আমাদের সমৃদ্ধ করে, প্রতিটি লিপি ও কবিতা আমাদের ঐতিহ্যকে বাড়িয়ে তোলে, এবং প্রতিটি লোকসংগীত ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের বন্ধনকে আরও মজবুত করে।

তিনি ভারতের শাস্ত্রীয় ভাষাগুলোর, বিশেষ করে সংস্কৃতের, বৈশ্বিক ও আঞ্চলিক গুরুত্বের উপর জোর দেন। যা এশিয়ার দার্শনিক ও সাহিত্যিক চিন্তাধারাকে হাজার বছর ধরে গঠন করেছে। তিনি বাংলাকে ভারত সরকারের শাস্ত্রীয় ভাষা হিসেবে সাম্প্রতিক স্বীকৃতির জন্য উষ্ণ অভিনন্দন জানান।এটিকে ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে আরও শক্তিশালী করার একটি গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে শ্রীমতি সুষ্মিতা সেন চৌধুরী ও তার দলের মনোমুগ্ধকর হিন্দি গানের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৯ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ১১.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit