বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগ নেতাদের সঙ্গে যোগসাজেশ, বিএনপি নেতা বহিষ্কার প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের স্বেচ্ছায় দেশে ফিরা আর কোনো নাগরিকের প্রত্যর্পণ অনুরোধ পৃথক বিষয়: জয়সওয়াল চোখে আলো নেই, তবু কলেজের ১২০০ শিক্ষার্থীর মধ্যে একমাত্র জিপিএ-৫ তার ভোররাতে ইউএনওর কার্যালয়ে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথি বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন ও জীববৈচিত্র্য সমৃদ্ধকরণে মাটিরাঙ্গায় দিনব্যাপী কর্মশালা অনুষ্টিত। বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন শিশুকে বাঁচিয়ে নিজেই প্রাণ দিলেন, ৯ ঘণ্টা পর মিলল মরদেহ

সহকর্মী-স্বজনের চোখের পানিতে ফায়ার ফাইটার নাঈমের শেষ বিদায়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : এর আগে গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হন। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারজন আহত হন, যাদের তিনজনের ইতোমধ্যে মৃত্যু হয়েছে। 

খন্দকার জান্নাতুল নাঈমের দাদা খন্দকার জাহাঙ্গীর জানান, ছোটবেলা থেকেই মেধাবী নাঈম খুব মিষ্টভাষী ছিল। চাকরির সুবাদে টঙ্গীতে দায়িত্ব পালন করতে গিয়ে তার মৃত্যু হয়েছে, আমরা তার জন্য দোয়া চাই। 

নাঈমের চাচা খন্দকার এনামূল হক শামিম জানান, নাঈমের বাবা-মা, দাদা সবাই বেচেঁ আছেন, সন্তানের লাশ পিতা-মাতার কাঁধে কত যে ভারি একমাত্র আমরাই বুঝতে পারছি। 

ফায়ার ফাইটার ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈমের নকলা উপজেলার গৌরদার ইউনিয়নের খন্দকার বাড়িতে রাতে গিয়ে দেখা গেছে পরিবারের সদস্যের পাশাপাশি এলাকাবাসীও তার জানাজায় অংশ নিতে এসেছেন। 

নকলা উপজেলা জামায়াত নেতা আরদিন হাসান হাসিব বলেন, নকলাবাসী একজন সৎ, মেধাবী দেশপ্রেমিক কর্মকর্তা হারালো। নাঈমের মৃত্যুর এই শোক তার পরিবারকে সইবার তৌফিক দান করুন।    

তার সহকর্মী কিশোরগঞ্জে কর্মরত ওয়্যারহাউস ইন্সপেক্টর সুশান্ত কুমার দে জানান, জান্নাতুল নাঈমের এমন মৃত্যুতে তার নাম ইতিহাসে লেখা থাকবে। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit