বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ ‎লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

লালপুরে ‘জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর, নাটোর
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ Time View

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর)  প্রতিনিধি : নাটোরের লালপুরে ‘জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোহরকয়া ডিগ্রী ও অনার্স কলেজ আয়োজিত কলেজের সেমিনার কক্ষে  এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অত্র কলেজের অধ্যক্ষ ড. ইসমত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগের প্রফেসর আবদুল্লাহ আল মামুন।সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চল পরিচালক প্রফেসর আছাদুজ্জামান। মূখ্য আলোচক ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডঃ. মোঃ ইব্রাহিম আলী।

সেমিনারে আলোচক হিসেবে আলোচনা করেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ মাহবুব হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএম অনুষদের শিক্ষক অধ্যাপক ড. এ গোলাম আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা, জনপ্রতিনিধি অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মাওলানা আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক ইমাম হাসান মুক্তি, শিক্ষক প্রতিনিধি কাজী মোঃ আলী জিন্নাহ। সেমিনারে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের জন্য দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা শিহাব উদ্দিন।সেমিনারে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক, ধর্মীয় নেতা,  রাজনীতিবিদ, সামাজিক রাজনৈতিক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রবন্ধে অধ্যাপক মামুন জনমনে বৈষম্য, চাকুরীতে কোটা ব্যবস্থা, ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা সহ বিপ্লবের বিভিন্ন প্রেক্ষাপটের  বিষয়ে তিনি তার লিখিত প্রবন্ধে তুলে ধরেন। তিনি তার প্রবন্ধে জুলাই বিপ্লবের প্রত্যাশার মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা বিচার বিভাগের স্বাধীনতা, জুলাই সনদ ঘোষণা সহ ১১ দফা প্রস্তাব পেশ করেন।
কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit