সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে বিখ্যাত গীতিকার ব্রেট জেমসসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে বিমান বিধ্বস্ত হয়েছে বিখ্যাত মার্কিন গীতিকার ব্রেট জেমসসহ তিনজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ৩টার দিকে নর্থ ক্যারোলিনার ফ্র্যাঙ্কলিন শহরে ছাইরাস এসআর২২টি মডেলের ছোট বিমানটি বিধ্বস্ত হয়।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দুর্ঘটনায় তিনজন যাত্রীই মারা গেছেন। বিমান দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে তারা।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, আইওটলা ভ্যালি এলিমেন্টারি স্কুলের কাছাকাছি একটি জমিতে বিমানটি বিধ্বস্ত হয়। তবে স্কুলের সব শিক্ষার্থীরা নিরাপদে রয়েছে।

গত ২০ বছরেরও বেশি সময় ধরে পপ সঙ্গীত শিল্পীদের জন্য গান লিখতেন জেমস। তার লেখা কেরি আন্ডারউডের গাওয়া ‘জেসুস, টেক দ্য হুইল’ গানটি গ্র্যামি পুরস্কার জিতেছিল।

এছাড়া, মার্টিনা ম্যাকব্রাইড, কেনি চেসনি ও জেসন অ্যালডিনের মতো আরও অনেক শিল্পীর জন্যও গান লিখেছেন জেমস।

সূত্র : এবিসি নিউজ

কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৫, /সকাল ৭:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit