সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

রাণীশংকৈলে মহানবী (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশ ।

এস কে সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৭৫ Time View
এস কে সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি :  মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তি করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হেফাজত ইসলামের আয়োজনে ২৫ আগস্ট সোমবার সকাল ১১ টায় বিক্ষোভ শেষে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা হেফাজতে ইসলামের আমীর ইমদাদুল হক শাহি, উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাওঃ শামসুদ্দীন, ঠাকুরগাঁও জেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, মাওঃ রাজেকুল ইসলামসহ আরো অনেকে। বক্তারা পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের আটক করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি পালন করবে।

উল্লেখ্য যে ঠাকুরগাঁওয়ের দিপু রায় নামে এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী’কে (সাঃ) কে নিয়ে কটুক্তি করেন যার ফলে ঠাকুরগাঁওয়ের মুসলিম জনতা তাকে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভ সমাবেশ করেন ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ আগস্ট ২০২৫/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit