বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআই-১ দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় ২৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।

বুধবার (৬ আগস্ট) মালয়েশিয়ার জাতীয় দৈনিক স্টারের অনলাইন ভার্সনের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।বুধবার (৬ আগস্ট) মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা জানায়, মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা থেকে দুটি পৃথক ফ্লাইটে দলটি এসেছিল। ২৬ জনের দলটি তাদের কার্যক্রম দেখে সন্দেহ হলে, আন্তর্জাতিক আগমন গেটে নামার পর তাৎক্ষণিকভাবে তাদের একেপিএস আটক করেন এবং তল্লাশির জন্য এজেন্সি অপারেশন অফিসে নিয়ে যান।

এ সময় প্রাথমিক তদন্তে জানা গেছে যে, কোনো ভ্রমণ ভিসাধারী দেশে প্রবেশের জন্য যুক্তিসংগত প্রমাণ দেখাতে না পারায় তাদের মালয়েশিয়াতে প্রবেশের অনুমতি দেয়নি সংস্থাটি। আটক ২৬ জনকে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।

সংস্থাটি আরও জানায়, এভাবে অবৈধ অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ হতে পারে। তাই গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা সব সময় সজাগ রয়েছে। মালয়েশিয়ার সীমান্ত নিরাপত্তা জোরদার করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে, বিশেষ করে আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআই-১ ও ২ এর মতো প্রধান প্রবেশ পথগুলোতে সংস্থাটির অভিযান ও পদক্ষেপ অব্যাহত থাকবে।

সংস্থাটি আরও জানায়, মালয়েশিয়াতে ভ্রমণ ভিসার সুবিধা নিয়ে, কাজের সন্ধানে মালয়েশিয়াতে আসছে বহু বাংলাদেশি নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিকরা। তাই মালয়েশিয়ায় অনুপ্রবেশের বাস্তবতা মাথায় রেখে এয়ারপোর্ট ও স্থলবন্দরগুলোতে গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ অগাস্ট ২০২৫/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit