শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০

এক হাজার কোটি টাকায় দিয়াজকে বায়ার্নের কাছে বিক্রি করছে লিভারপুল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : লুইস দিয়াজকে দলে ভেড়াতে লিভারপুলের সঙ্গে ঐক্যমতে পৌঁছেছে বায়ার্ন মিউনিখ। ৭৫ মিলিয়ন ইউরোর (১,০৭৫ কোটি ৩৫ লাখ টাকা) বিনিময়ে বায়ার্ন মিউনিখের কাছে এই কলম্বিয়ান উইঙ্গারকে বিক্রি করতে সম্মত হয়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এমনটাই জানিয়েছে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন।


তিন বছর আগে ৩৭.৫ মিলিয়ন পাউন্ডে (৬৪৫ কোটি ২১ লাখ টাকা) দিয়াজকে দলে ভিড়িয়েছিল লিভারপুল। প্রায় দ্বিগুণ দামে তাকে বিক্রি করতে যাচ্ছে অলরেডরা।
গত শনিবার (২৬ জুলাই) এসি মিলানের কাছে হেরে যাওয়া প্রীতি ম্যাচে লিভারপুলের স্কোয়াডে ছিলেন না দিয়াজ, কারণ গ্রীষ্মকালীন দলবদলে তার অ্যানফিল্ড ছাড়ার সম্ভাবনা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। এশিয়ায় লিভারপুলের  প্রাক-মৌসুম সফর থেকেও তাকে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
ইএসপিএন-এর সূত্রে জানা গেছে, দিয়াজ প্রথমবার লিভারপুল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ২০২৪ সালের গ্রীষ্মেই। তবে ক্লাব তখন দলের অবস্থা এবং বাজার মূল্যায়ন করে তাকে ধরে রাখে। ক্লাব দিয়াজের সঙ্গে দুবার চুক্তি নবায়নের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ক্লাবের প্রস্তাব এবং দিয়াজের চাহিদার মধ্যে ফারাক থাকায় তা আর আগায়নি।

এই গ্রীষ্মে দিয়াজকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে, যদিও লিভারপুল শুরু থেকেই জানিয়ে দিয়েছিল যে তিনি বিক্রির জন্য উপলব্ধ নন। বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ আগ্রহ দেখালেও তাদেরকে আগেই ফিরিয়ে দিয়েছিল অলরেডরা। ইএসপিএন সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুর দিকে বায়ার্ন মিউনিখের ৬৭.৫ মিলিয়ন ইউরোর প্রস্তাবও লিভারপুল প্রত্যাখ্যান করেছে।

লিভারপুলে গত মৌসুমেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কাটিয়েছেন দিয়াজ। তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭টি গোল করেন এবং আর্নে স্লটের দলকে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে সহায়তা করেন। দিয়াজ ২০২২ সালের জানুয়ারিতে এফসি পোর্তো থেকে লিভারপুলে যোগ দেন। আনফিল্ডে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।

তবে, এবার তার সম্ভাব্য বিদায় লিভারপুলের গ্রীষ্মকালীন ব্যয় সামলাতে সাহায্য করবে। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা এরই মধ্যে ফ্লোরিয়ান রিৎজ, জেরেমি ফ্রিমপং, মিলোস কেরকেজ, জর্জি মামারদাশভিলি এবং হুগো একিটিকেসহ পাঁচ খেলোয়াড়ের পেছনে প্রায় ২৯০ মিলিয়ন পাউন্ড (৪,৭৫১ কোটি ৪৫ লাখ টাকা) খরচ করেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৫,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit