বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

অভিবাসন কর্মকর্তাকে ঘুষ, মালয়েশিয়ায় ২ বাংলাদেশি অভিযুক্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশটির সেশন আদালতে পৃথকভাবে তাদের বিরুদ্ধে বিচারক রোসলি আহমদ এবং বিচারক আজুরা আলউইয়ের সামনে অভিযোগগুলো পড়ানো হয়। তবে এসময় দুই বাংলাদেশি নিজেদের নির্দোষ দাবি করেন।

অভিযোগে বলা হয়েছে, তারা এই অর্থ একজন অভিবাসন কর্মকর্তাকে দিয়েছিলেন যাতে ছয়জন বাংলাদেশি নাগরিককে ইমিগ্রেশনের যথাযথ প্রক্রিয়া ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করানো যায়। অভিযুক্তরা হলেন কবির হোসেন (৫১) এবং আকতার হোসেন (৫২)। 

অভিযোগ অনুযায়ী, কবির হোসেন চলতি বছরের ১৪ মে বিকেল ২টা ১৭ মিনিটে জালান চাঙ্কাত টিএইচ-এর কাছে জালান নিয়োনিয়া অফ-এর একটি প্রাঙ্গনে একজন ব্যক্তির মাধ্যমে একজন অভিবাসন কর্মকর্তাকে ১৫ হাজার রিঙ্গিত নগদ অর্থ ঘুষ হিসেবে দিয়েছিলেন। এই অর্থ ছয়জন বাংলাদেশি নাগরিককে নির্দিষ্ট প্রক্রিয়া ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশের সুবিধা প্রদানের জন্য দেয়া হয়েছিল।
 
কবির হোসেনের বিরুদ্ধে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন আইন ২০০৯-এর ধারা ১৬ (বি) এর অধীনে অভিযোগ আনা হয়েছে, যা একই আইনের ধারা ২৪(১) এর অধীনে শাস্তিযোগ্য। এই ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং ঘুষের অর্থের পাঁচ গুণের কম নয় বা ১০ হাজার রিঙ্গিত, যেটি বেশি হবে, সে পরিমাণ জরিমানা হতে পারে।

এদিকে, আকতার হোসেন যিনি একজন কর্মী নিয়োগকারী এজেন্ট। কবির হোসেনের সাথে উল্লিখিত অপরাধে জড়িত থাকার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৯-এর ধারা ২৮(১)(সি) এর অধীনে অভিযুক্ত হয়েছেন, যা ধারা ১৬(বি) এর সাথে পঠিত এবং ধারা ২৪(১) এর অধীনে একই শাস্তির বিধান রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটিং অফিসার মোহম্মদ হানাফি ফিরদহউস প্রতিটি অভিযুক্তের জন্য দুইজন স্থানীয় জামিনদারসহ ১০ হাজার রিঙ্গিতের জামিন প্রস্তাব করেছিলেন। আদালত প্রতিজন অভিযুক্তকে ১০ হাজার রিঙ্গিত করে জামিনে মুক্তি দেয়ার অনুমতি দিয়েছে, সাথে দুইজন মালয়েশিয়ান জামিনদার, তাদের পাসপোর্ট আদালতে জমা দেয়া এবং মাসে একবার নিকটস্থ পুলিশ স্টেশনে রিপোর্ট করার অতিরিক্ত শর্ত যুক্ত করা হয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখ ২৯ আগস্ট ধার্য করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৫,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit