বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ওমানে বাংলাদেশি খুন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এক বাংলাদেশি প্রবাসী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। রয়্যাল ওমান পুলিশের (আরওপি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ওমান।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আল শারকিয়াহ গভর্নরেটের সুর উইলিয়াত এলাকায় এক বাংলাদেশি নাগরিককে খুন করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তবে নিহত বাংলাদেশি নাগরিকের পরিচয় এবং হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ঘটনায় ওমানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের বারকা উইলিয়াত এলাকায় মাদকদ্রব্য পাচারের অভিযোগে একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রয়্যাল ওমান পুলিশ কমান্ড জানিয়েছে, ওই ভারতীয় নাগরিককে তাঁর ব্যক্তিগত গাড়িতে করে বিপুল পরিমাণ অ্যালকোহল বহন এবং পাচারের উদ্দেশ্যে পরিবহন করার সময় আটক করা হয়। ওমানে অ্যালকোহল পরিবহন ও পাচারের বিষয়ে কঠোর আইন রয়েছে এবং এই ধরনের অপরাধের জন্য গুরুতর শাস্তির বিধান রয়েছে।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৫,/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit