বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন

জুলাই গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী খেলাফত মজলিসের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩৯ Time View

ডেস্ক নিউজ : “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান”-এর বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী আজ শুক্রবার বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

আজ শুক্রবার বাদ জুমা ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেইটে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত বছর জুলাই-আগস্টে শত শত সাধারণ মানুষকে হত্যার মাধ্যমে তার ক্ষমতা টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করেছিল। কিন্তু হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ছাত্র-জনতা বিপ্লবকে সফল করেছিল। স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এক বছর পেরিয়ে গেলেও সেই গণহত্যার বিচার হয়নি। জনগণ খুনি হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবি জানাচ্ছে। আওয়ামী লীগকে আর দেশের কোথাও দাঁড়াতে দেওয়া হবে না। যারা তাদের রক্ষা করতে এগিয়ে আসবে, আন্দোলন তাদের বিরুদ্ধেও চলবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য সুসংহত করতে হবে। প্রতিযোগিতা চলবে, তবে বিদ্বেষ নয়। একসাথে যারা রাজপথে আছি, ঐক্যই আমাদের বিজয়ের চাবিকাঠি।

সমাবেশে যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, জুলাই গণহত্যায় জড়িত সকল এমপি-মন্ত্রী ও রাষ্ট্রীয় কর্মকর্তাকে দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সেইসাথে  ‘জুলাই ঘোষণাপত্র’ প্রণয়নের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। আমরা দ্বিকক্ষীয় সংসদব্যবস্থা এবং অনুপাতিক প্রতিনিধিত্বমূলক কাঠামোর পক্ষে জোর দাবি জানাচ্ছি।

মিছিল-পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়া, মাওলানা এনামুল হক মুসা, ফয়সাল আহমদ, মুহাম্মদ আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন মাওলানা আতিকুল্লাহ, মাওলানা শরিফুজ্জামান জসিম, হাফেজ শামসুল আলম, মাওলানা রিজওয়ান হুসাইন, মুহাম্মাদ জাবেদ হুসাইন, মাওলানা আবু হানিফ নোমান, মাওলানা রুহুল আমিন, হাফেজ দিলাওয়ার হুসাইন, মাওলানা মোশাররফ হোসাইন, মুহাম্মাদ মিজানুর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে একটি বিশাল মিছিল বের হয়ে পল্টন, বিজয়নগর হয়ে পানির ট্যাংকের মোড়ে গিয়ে মাওলানা আতাউল্লাহ আমিনের সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে শেষ হয়।

সেইসঙ্গে আজ দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালিত হয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৫,/রাত ১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit