মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান : রিজভী দরিদ্র হাজং পরিবারকে নতুন ঘর দিলেন : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ আগস্টের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত

প্রতি তিনদিনে একটা রেকর্ড ভাঙেন মেসি: মায়ামির কোচ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : উড়ন্ত মেসির আরেকটা জাদুকরী পারফরম্যান্সে জয় পেয়েছে ইন্টার মায়ামি। রোববার (১৩ জুলাই) সকালে মেসির জোড়া গোলে ন্যাশভিলে এসসি’কে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করলেন মেসি, যা এমএলএসে টানা জোড়া গোল করার রেকর্ড।

ম্যাচের পর অধিনায়কের জাদুকরী পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন কোচ হাভিয়ের মাশচেরানো। একই সঙ্গে টানা খেলে যাওয়ায় মেসির ওয়ার্কলোড নিয়ে যে দুশ্চিন্তায় পড়েছেন–সেটিও স্বীকার করেছেন তিনি।

এই আর্জেন্টাইন কোচ বলেন, ‘অবশ্যই, আমরা প্রতিদিনকার অবস্থা পর্যবেক্ষণ করছি এবং তার সঙ্গে কথা বলছি। আমরা তার বিশ্রামের জন্য সঠিক সময় খুঁজে বের করব। সে যা করে যাচ্ছে তা অবিশ্বাস্য–তিনদিন পরপর একটা করে রেকর্ড ভাঙছেন। সে এই দলের পতাকাবাহক, আমাদের নেতা এবং আমাদের কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তার মানও ঠিক করে দিচ্ছেন। তার ক্যারিয়ারের এই পর্যায়ের একটা অংশ হতে পারাটা আশির্বাদ।’সবশেষ তিন ম্যাচে গোলের দেখা পাননি মায়ামির স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তবে কিংবদন্তি স্ট্রাইকারের গোল না পাওয়া নিয়ে দুশ্চিন্তা করছেন না মায়ামির কোচ।

মাশচেরানোর ভাষায়, ‘ক্যারিয়ারে ৫০০ গোল করা কারো সমালোচনা করার এটা সঠিক সময় নয়। লুইস (সুয়ারেজ) একজন কিংবদন্তি, মেসি, বুসকেটস এবং জর্দির (আলবা) মতোই। যখন যে গোল করে না, এসব আলোচনা শুরু হয়–কিন্তু সে তার চেয়েও অনেক বেশিকিছু দেয় আমাদের। মাত্র দুই সপ্তাহ আগে, আমরা পালমেইরাসের বিপক্ষে তার বিস্ময়কর গোল নিয়ে বলছিলাম। ফুটবল বৈচিত্র্যময়। যতক্ষণ পর্যন্ত আমাদের শীর্ষ খেলোয়াড়রা সুস্থ, আমি তাদের সমর্থন করব এবং আমাদের তরুণ খেলোয়াড়দেরও পথ খুঁজে নিতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা//১৩ জুলাই ২০২৫,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit