বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : টেস্ট এবং ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে হারের পর টি টোয়েন্টি সিরিজেও ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ টাইগারদের সামনে। রোববার (১৩ জুলাই) ডাম্বুলার রংগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।

প্রথম টি টোয়েন্টিতে না খেলা উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরতে পারেন। ব্যাটিং লাইনআপে প্রাণ ফেরাতেই এমন পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে বোলিং বিভাগে তাসকিন আহমেদের পরিবর্তে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে।

পরিসংখ্যানের দিক থেকে শুরুটা বাংলাদেশের পক্ষে থাকলেও পারফরম্যান্সের ধারাবাহিকতায় পিছিয়ে আছে তারা। এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে দু’দলের ছয়টি টি টোয়েন্টি ম্যাচের তিনটিতে জিতেছে বাংলাদেশ। তবে সব মিলিয়ে ১৮ ম্যাচের মুখোমুখিতে মাত্র ৬টি জয়ের বিপরীতে ১২ বার হারতে হয়েছে লঙ্কানদের বিপক্ষে।

ডাম্বুলায় এই প্রথম টি টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। নতুন ভেন্যু, নতুন পরিস্থিতিতে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চাইবে টাইগাররা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান। 

 

 

কিউএনবি/আয়শা//১৩ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit