সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

ইনফান্তিনোর ‘সফল’ ক্লাব বিশ্বকাপের আয় ২৪ হাজার কোটি টাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিশাল বাজেটের টুর্নামেন্টে ২ বিলিয়ন মার্কিন ডলার আয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, বাংলাদেশি মুদ্রায় যা ২৪ হাজার ৩১৩ কোটি টাকা। ফিফা তাহলে সেই লক্ষ্যমাত্রা অর্জন করল! আজ রাতে (একটায়) চেলসি ও পিএসজির মধ্যকার ফাইনাল দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। শিরোপা নির্ধারণী ম্যাচ গড়াবে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ভেন্যু মেটলাইফে। তার আগে ইনফান্তিনো টুর্নামেন্টের নানা দিক নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন, এটা থেকে তাদের আয় হয়েছে ২ বিলিয়ন মার্কিন ডলার।

নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে গতকাল ইনফান্তিনো বলেন, ‘অনেকে বলেছে আর্থিকভাবে এটা কাজ (সফল) করবে না, কিন্তু আমি বলতে পারি যে এই প্রতিযোগিতা থেকে আমরা ২ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছি, প্রতি ম্যাচে গড়ে ৩৩ মিলিয়ন ডলার। বিশ্বের আর কোনো টুর্নামেন্টে ম্যাচপ্রতি ৩৩ মিলিয়ন ডলার তো দূরের কথা, কাছাকাছিও আয় নেই।’
খাতা-কলম নিয়ে বসলে দেখা যাবে নতুন ঘরানার ক্লাব বিশ্বকাপের সমালোচকদের তালিকাটা বেশ লম্বা। এর বড় সমালোচকদের একজন লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ। এই টুর্নামেন্টের ধারণাকে নিকৃষ্ট আখ্যায়িত করে তিনি বলেছিলেন, ‘ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবল দুনিয়ায় আবিষ্কার হওয়া সবচেয়ে নিকৃষ্ট ধারণা। যারা এর (ফুটবল) সঙ্গে কোনোদিন জড়িত ছিলেন না, তারা নতুন নতুন ধারণা নিয়ে আসছেন। এখানে অনেক ম্যাচ। ভয় হচ্ছে, সামনের মৌসুম থেকে না জানি কতজনের ইনজুরি হয়, যা আগে কখনও দেখা যায়নি।’

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাজও ক্লপের মতো অবস্থানে। কিন্তু ইনফান্তিনো এই টুর্নামেন্ট অন্যতম সফল বলছেন। তিনি বলেন, ‘আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ক্লাব বিশ্বকাপ বিশাল, বিশাল, বিশাল সাফল্য পেয়েছে। অবশ্যই, এর অনেক ইতিবাচক দিক আছে, কিছু নেতিবাচক দিকও আছে। আমরা সবার মতকে সম্মান করি। এটি সফল হয়েছে।’

 

 

কিউএনবি/আয়শা//১৩ জুলাই ২০২৫,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit