মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে নারী-শিশুসহ ১০ জনকে পুশইন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৭৩ Time View

ডেস্ক নিউজ : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে বাসবাসকারী বাংলাদেশী নারী ও শিশুসহ দশ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১১ জুলাই) ভোর ছয়টার দিকে পানিহাতা সীমান্তের ১১১৮/৩ এস নং পিলার সংলগ্ন এলাকা থেকে পুশইন করা হয়।

পরবর্তীতে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের আটক করে পুলিশে হস্তান্তর করে। আটককৃতরা হলেন- সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আল আমিন, মৃত গাফফার আলীর ছেলে বাবু আলী, মৃত আমজাদ আলীর স্ত্রী সখিনা বেগম, মৃত গাফফার আলীর স্ত্রী সোনা বানু, আলম আমীনের ছেলে কাজল, জামালের স্ত্রী ফাতেমা, আল আমীনের ছেলে আদিল, সাত মাস বয়সী অপর ছেলে ইয়ামিন, জামালের কন্যা লামিয়া ও শিশু রাবিয়া।

আটককৃতরা জানান, দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত আমজাদ আলীর চিকিৎসার জন্য অবৈধ পথে ভারতের দিল্লির ফরিদাবাদে যান তারা। পরে আমজাদ আলী সেখানে মারা গেলে বাকিরা সেখানেই রয়ে যান এবং শ্রমিকের কাজ করেন। সম্প্রতি স্থানীয় লোকজন টের পেয়ে ভারতীয় পুলিশের হাতে তাদের ধরিয়ে দেয়।

পরে ভারতীয় পুলিশ বিএসএফের হাতে হস্তান্তর করলে শুক্রবার ভোরে নালিতাবাড়ীর পানিহাতা সীমান্তপথে তাদের পুশইন করা হয়। ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান ও নালিতাবাড়ী থানা ওসি সোহেল রানা পুশইনের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা//১১ জুলাই ২০২৫,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit