বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

জাপানে পুরস্কার জিতল ‘নীলপদ্ম’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪৪ Time View

বিনোদন ডেস্ক : জাপানের ‘টোকিও লিফট অব ফেস্টিভাল ২০২৫’-এ সেরা পূর্ণদৈর্ঘ্য ছবির পুরস্কার জিতেছে বাংলাদেশের তৌফিক এলাহীর সিনেমা ‘নীলপদ্ম’।

পুরস্কারপ্রাপ্তির খবর জানিয়ে নির্মাতা বলেন, “টোকিও লিফট অব ফেস্টিভালের সিলেকশনে ছিল ‘নীলপদ্ম’। জুরিরা সিনেমাটিকে নানাভাবে বিচার-বিশ্লেষণ করে মার্কিং করছিলেন। সব আপডেটই ই-মেইলে পাচ্ছিলাম। কিন্তু এটি যে নির্বাচিত বহু সিনেমাকে পেছনে ফেলে সেরা ফিচার ফিল্মের পুরস্কার পাবে, সেটা ভাবিনি।

‘নীলপদ্ম’ আমার গবেষণাধর্মী নির্মাণ। কর্তৃপক্ষ আমাকে ই-মেইলযোগে আগেই বিষয়টি জানিয়েছে, কিন্তু ই-মেইল চেক করতে দেরি হলো বলে বিষয়টি এখন জানাতে পারছি। এটি ‘নীলপদ্ম’র প্রথম সম্মান। এটি শুধু আমার একার প্রাপ্তি নয়, এই ছবির আর্টিস্ট, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সবার প্রাপ্তি।”

রুনা খানের পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, একে আজাদ সেতু প্রমুখ।

দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’। নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। চলতি বছর ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয় এটি। দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।

সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ‘নীলপদ্ম’ বর্তমানে প্রদর্শিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

কিউএনবি/অনিমা/২৯ জুন ২০২৫, /সকাল ৭:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit