বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

কারিশমার প্রাক্তন স্বামীর মৃত্যুর ঠিক আগের ভিডিও ঘিরে চাঞ্চল্য!

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫৩ Time View

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে আসা ভিডিওটিতে দেখা যাচ্ছে, মাটিতে পড়ে রয়েছেন সঞ্জয় এবং তাকে ঘিরে রয়েছেন মেডিকেল টিমের সদস্যরা। তারা চেষ্টা করছেন সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দিয়ে বাঁচাতে।

জানা গেছে, গত ১২ জুন ইংল্যান্ডে একটি পোলো ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয় কাপুর। মৃত্যুর সময় তিনি সেখানেই উপস্থিত ছিলেন এবং খেলতে নামার ঠিক আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই সময়কার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা ইতোমধ্যেই নেটদুনিয়ায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।

যদিও ভিডিওটির পুরোপুরি সত্যতা নিশ্চিত করা যায়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, সঞ্জয়ের মৃত্যুর আগে এটিই শেষমুহূর্তের ভিডিও। সঞ্জয়ের মৃত্যুতে কাপুর পরিবারে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর পর ৭ দিন পরে শেষকৃত্য অনুষ্ঠিত হয় ১৯ জুন, দিল্লিতে। সেখানে উপস্থিত ছিলেন কারিশমা কাপুর, তার সন্তান সামাইরা ও কিয়ান, বোন কারিনা কাপুর খান এবং সাইফ আলি খান।
 
শেষকৃত্যের সময় কারিশমাকে চোখের জল ফেলতে দেখা যায়। কারিনা কাপুর ভাইঝি ও ভাইপোকে সামলাতে ব্যস্ত ছিলেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও জীবনের বার্তা দিয়ে টুইট করেছিলেন সঞ্জয় কাপুর। তিনি লেখেন, ‘পৃথিবীতে তোমার সময় সীমিত। এরপর কী হবে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন, এখন শুধুই স্বাধীনভাবে জীবনযাপন করুন।’
 
উল্লেখ্য, ২০০৩ সালে কারিশমা কাপুরকে বিয়ে করেছিলেন সঞ্জয় কাপুর। দম্পতির দুই সন্তান রয়েছে। ২০১৪ সালে তারা বিবাহবিচ্ছেদের আবেদন করেন এবং ২০১৬ সালে আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৫, /রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit