শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৫৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে মো. নাঈম (৫) নামের এক শিশুর মুত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাঈম ওই গ্রামের হার্ডওয়্যার এন্ড ওয়ার্কসপ ব্যবসায়ী মো. সিদ্দিকুর রহমানের ছেলে। নিহতের পিতা সিদ্দিকুর রহমান জানান, এটাই যে আমার দোকানের নাঈমের জীবনের শেষ আসা, আমি তো বুঝতে পারিনি। আপনার আমার ছেলের জন্য দোয়া করবেন। কান্না জড়িত কেন্ঠ তিনি বলেন, সারাদিন ওয়ার্কসপের দোকানে বেচাকেনা করছিলাম।

এমন সময় বিকাল ৩টার দিকে দোকানে আসে নাঈম। দোকানে অন্য লোক বসিয়ে মেঝো ছেলেকে ভর্তি করানোর জন্য ঝাঞ্জাইল মাদরাসায় গিয়েছি। দোকানের পাশের্^ই ছিলো অটোরিকশার ব্যাটারী চার্জের দোকান। সকলের অগোচরে ওই দোকানে গিয়ে ইলেকট্রিক তারে হাত দিতেই, বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে নাঈম। এমন জানলে আমি মাদরাসায় যেতাম না। পরবর্তিতে আশপাশের লোকজনের সহায়তায় নাঈমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান শিশু মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুর মৃত্যুটি হৃদয় বিদারক, কোন অভিযোগ নাই বিধায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৫, /রাত ৯:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit