বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
‘ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন ছিল ভুল’ ইরান সংঘাতকে ‘ধর্মযুদ্ধে’ রূপ দেওয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র–ইসরাইল, সফল হবে কি? ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ইফতারের জন্য কি অজু করতেই হবে? জাতীয় দলে ফেরার শেষ বড় সুযোগ নেইমারের সামনে, করতে হবে যা সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার ব্যক্তিগত চ্যাটের ৪৪টি স্ক্রিনশট প্রকাশ করে যা বললেন তিথি অস্ত্রোপচারের পর প্রথমবার নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির

দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে যৌথ অভিযান

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৬ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন চালিত একটি নৌকা, বালু উত্তোলনের তিনটি মেশিন ও বেশকিছু পাইপ, জব্দ করা হয়েছে। মঙ্গলবার মধ্য রাত থেকে বুধবার (০৪ মে) ভোর নাগাদ এ অভিযান চালানো হয়। অভিযানে  বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নিয়েছেন। দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ফেরিঘাট থেকে রামবাড়ি খাল ও তাতিরকোণা এলাকায় সোমেশ্বরী এবং কংশ নদীতে এই অভিযান চালানো হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজাওয়ানুল কবীর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, কিছু অসাধু লোকজন গোপনে রাতের আঁধারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এমন সংবাদে সেখানে আইন-শৃংখলা বাহিনীকে সাথে নিয়ে  এ অভিযান চালানো হয়েছে। এসময় গাঁওকান্দিয়া ইউনিয়নের করুণা বাজার এলাকায় সোমেশ্বরী নদী থেকে একটি বালুবাহী নৌকা জব্দ করা হয়। নৌকাটিতে কিছু বালু, তিনটি বালু তোলার মেশিন, পাইপ ও একটি লোহার নোঙর পাওয়া যায়। পরে এসকল মালামাল গুলো জব্দ করা হয়। অভিযান টের পেয়ে নৌকায় থাকা লোকজন পালিয়ে যান। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৫, /রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit