মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ড্র করলেও কি বাঁচবে নকআউট স্বপ্ন? উজবেকিস্তান ম্যাচে পর্তুগালের সমীকরণ সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল

বুলবুলকে বিসিবির পরিচালক করার বৈধতার রিট তালিকা থেকে বাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা নিয়ে করা রিটটি তালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। সোমবার শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিষয়টি তালিকা থেকে বাদ দেন।

গত ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাবেক প্রধান ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে। পরদিন ৩০ মে আমিনুলকে বিসিবির পরিচালক মনোনীত করে এনএসসি। ওই দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ফারুক গতকাল রিটটি করেন। যা আজ কার্যতালিকায় ২৮ নম্বর ক্রমিকে ওঠে। পরে তা কার্যতালিকা থেকে বাদ দেন হাইকোর্ট।

আদালতে ফারুকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস, আইনজীবী কায়সার কামাল ও এ কে এম আজাদ হোসেন। এনএসসির পক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও বিসিবির পক্ষে আইনজীবী মাহিন এম রহমান শুনানিতে অংশ নেন।

রিট আবেদনকারীর আইনজীবী এ কে এম আজাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘শুনানির পর আদালত রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। রিটটি অন্য বেঞ্চে উপস্থাপন করার স্বাধীনতা থাকবে বলা হয়েছে। আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

বিসিবির আইনজীবী মাহিন এম রহমান বলেন, ‘শুনানি নিয়ে আদালত রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। রিটটি অন্য বেঞ্চে উপস্থাপন করার স্বাধীনতা থাকবে বলা হয়েছে কি না, তা জেনে জানাতে পারবো।’

 

 

কিউএনবি/আয়শা/০২ জুন ২০২৫,  /বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit