রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

কে মারল ইলন মাস্কের চোখে ঘুষি? যা জানা গেল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ধনকুবের ও টেসলা প্রধান নির্বাহী ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনের পদ থেকে ইস্তফা দিয়েছেন। এ উপলক্ষে স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এক বিদায়ী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তবে সংবাদ সম্মেলনের মূল আলোচনার বাইরে আকর্ষণের কেন্দ্রে ছিল মাস্কের চোখের কোণায় স্পষ্ট কালো দাগ।

রয়টার্সের খবরে বলা হয়েছে, সাংবাদিকেরা চোখের ওই দাগ নিয়ে জানতে চাইলে মাস্ক হেসে উত্তর দেন, ‘আমার পাঁচ বছরের ছেলে এক্স খেলাচ্ছলে ঘুষি মেরেছে।’ তিনি জানান, এক্স যাকে তাকে ঘুষি মেরে বেড়াচ্ছিল। তিনি ঠাট্টাচ্ছলে বলেন, ‘আমাকেও মারো’, আর ছেলে সেটা করেই বসে।

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে ঠাট্টার ছলে ট্রাম্প বলেন, ‘আমি ফ্রান্সের আশপাশে কোথাও ছিলাম না।’ প্রসঙ্গত, সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর স্ত্রী ব্রিজিট মাখোঁ ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে স্বামীর গালে ঠাট্টাচ্ছলে চড় মারছেন। পরে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, এটি নিছক দম্পতির খুনসুটি ছিল।

এর আগে গত বুধবার ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি–এর একজন বিশেষ কর্মকর্তার পদ থেকে ইস্তফা দেন। জানুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এ বিভাগ গঠন করেন এবং মাস্ককে দায়িত্ব দেন। মূলত সরকারি ব্যয় হ্রাস ও জনবল সাশ্রয় ছিল এই বিভাগের লক্ষ্য। তবে সরকারিভাবে মাস্কের পদটি কার্যনির্বাহী ছিল না, বরং এটি ছিল উপদেষ্টা পর্যায়ের।

ইলন মাস্কের এ পদত্যাগ ও বিদায়ী সংবাদ সম্মেলন ঘিরে ওয়াশিংটন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মাস্ক কী কারণে প্রশাসন ছাড়লেন, তা নিয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না মিললেও অভ্যন্তরীণ মতবিরোধ ও প্রযুক্তিনির্ভর পরিকল্পনায় ধীরগতিই প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন বিশ্লেষকেরা।

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৫, /রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit