শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী ভয়াবহ ধসের মুখে বিশ্ব শেয়ারবাজার, একদিনেই উধাও আড়াই ট্রিলিয়ন ডলার! ডেমোক্র্যাটদের জয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পাকিস্তান বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে শিক্ষার্থীরা যুক্তরাজ্যে ভারতীয় নাবিকের সাজা নিয়ে বিতর্ক চরমে চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি ‘গণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ’ ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

ঈদে ট্রেনে ফিরতি যাত্রা : ১০ জুনের টিকিট মিলবে আজ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩৭ Time View

ডেস্ক নিউজ : ঈদের ছুটি শেষ করে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল শুক্রবার আগামী ৯ জুনের ট্রেনের টিকিট বিক্রি করা হয়েছে। আজ শনিবার ১০ জুনের টিকিট পাবেন যাত্রীরা।

এর আগে, শুক্রবার সকাল ৮টায় ৯ জুনের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। পরে দুপুর ২টায় বিক্রি শুরু হয় পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

জানা গেছে, আন্ত নগর ট্রেনের ১১ জুনের আসনের টিকিট বিক্রি হবে ১ জুন, ১২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২ জুন, ১৩ জুনের টিকিট বিক্রি হবে ৩ জুন, ১৪ জুনের টিকিট বিক্রি হবে ৪ জুন এবং ১৫ জুনের টিকিট বিক্রি হবে ৫ জুন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের পরে সাত দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে।

এ সময় কেনা টিকিটগুলো রেলওয়েকে ফেরত দিতে পারবেন না যাত্রীরা। প্রতিজন টিকিটপ্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গে কিনতে করতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে।

ঈদে রেলওয়ে কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি : ঈদ উপলক্ষে আজ শনিবার থেকে শুরু হচ্ছে বিশেষ ট্রেনযাত্রা।

এ সময় ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা ও শিডিউল বিপর্যয় নিরসনে বিশেষ ব্যবস্থা নিয়েছে রেলওয়ে। এর মধ্যে নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা নিশ্চিত করে যাত্রীসেবা প্রদানের ক্ষেত্রে সময়ানুবর্তিতা রক্ষার জন্য ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে পৃথক পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি প্রদান করা হবে। ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এসব সিদ্ধান্ত জানা গেছে।

কর্মপরিকল্পনায় বলা হয়েছে, সময়ানুবর্তিতা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জংশন স্টেশন এবং সিগন্যাল কেবিনের কর্মকর্তা ও পরিদর্শকদের তদারকির মাধ্যমে ট্রেন পরিচালনা করা হবে। দুর্ঘটনা প্রতিরোধ ও ট্রেন শিডিউল অক্ষুণ্ন রাখার স্বার্থে রেলপথ প্যাট্রলিংয়ের ব্যবস্থা করা হবে।

এতে আরো বলা হয়, ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণের জন্য পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৯টি এমজি ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ১৫টি বিজি কোচসহ মোট ৪৪টি কোচ যাত্রীবাহী সার্ভিসে যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ঈদ উপলক্ষে মোট ২৭টি (পূর্বাঞ্চলে এমজি ১৮টি ও পশ্চিমাঞ্চলে বিজি ৯টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেনে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হবে।

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৫, /সকাল ৫:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit