মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

ভোলাহাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন এমপি পদপ্রার্থী ড. মিজানুর রহমান

আলি হায়দার ,উপজেলা প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩৪২ Time View

আলি হায়দার ,উপজেলা প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ড. মিজানুর রহমান ভোলাহাট উপজেলার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার (৩০ মে) মাগরিবের নামাজের পর ভোলাহাট উপজেলা জামায়াত অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ড. মিজানুর রহমান বলেন, ‘আগামী নির্বাচনের জন্য জামায়াতে ইসলামি পুরোপুরিভাবে প্রস্তুত। ইসলামী কল্যাণমুখী, দুর্নীতি ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চাই। তিনি আরও জানান, তিনি সব সময় জনগণের পাশে থাকবেন। এলাকার উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি আলোচনা করেন। গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, ‘আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী।

আমরা চাই, গণমাধ্যমকর্মীরা অবরুদ্ধ অবস্থায় না থেকে স্বাধীনভাবে সাংবাদিকতা করুক। তাঁরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরবেন তাঁদের লেখনীর মাধ্যমে। তিনি গণমাধ্যমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার আশাবাদ ব্যক্ত করেণ। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে তিনি উত্তর দেন এবং সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য মো. গোলাম কবির গোলাপ, উপজেলা জামায়াতের আমীর মাও. মো. শামসুজ্জামান আলকেশ, সেক্রেটারি মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি ক্বারি মাওলানা আলাউদ্দীনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ছবিক্যাপশন: ভোলাহাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন এমপি পদপ্রার্থী ড. মিজানুর রহমান। 

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৫, /সকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit