বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের দরজায় তিনবার কড়া নেড়েও কেন ফিরে এসেছেন সুস্মিতা সেন? ৫০ মিনিটের বেশি সময় গোলপোস্ট সামলিয়ে ম্যাচ বাঁচালেন ডিফেন্ডার মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ অসচ্ছলদের আগে ফ্যামিলি কার্ড দিতে হবে: আমিনুল হক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম

বরগুনায় বেড়েছে নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৯ মে) বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পায়রা, বলেশ্বর এবং বিষখালী নদীর পানি। এতে তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল। পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে বড়ইতলা ফেরিঘাটের সড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। পারাপার বন্ধ রয়েছে যানবাহন।

জেলা প্রশাসন জানিয়েছে, জেলায় এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন জায়গায় গাছের ডাল ভেঙে ও বৈদ্যুতিক সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেয়ার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দা রুবেল জানান, বুধবার সন্ধ্যা থেকে বরগুনায় টানা বৃষ্টি শুরু হয়। কখনও মাঝারি আকারে আবার কখনও মুষলধারে বৃষ্টি হয়েছে সারারাত। এতে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন স্থানে বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বেশ সমস্যায় পড়েছি আমরা।

বড়ইতলা ফেরিঘাটে হাসান নামের এক যাত্রী বলেন, ‘ফেরিঘাটের সড়ক কোমর সমান পানিতে তলিয়ে গেছে। বিকল্প ব্যবস্থা না থাকায় এ পানির মধ্যে দিয়েই চলাচল করতে হচ্ছে যাত্রীদের। এতে বেশ ভোগান্তিতে পড়েছেন যাত্রী।

বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘সকাল থেকে আমরা বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেছি। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাইনি। তারপরও আমরা সতর্ক রয়েছি।’

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit