মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

শেরপুরে উপদেষ্টার গাড়িবহরে হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : শেরপুরের গারো পাহাড়ে কোনো পর্যটন কেন্দ্র হবে না। হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসন ও বন্যহাতি সংরক্ষণেও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এদিকে প্রস্তাবিত পর্যটন কেন্দ্রটি পরিদর্শনে যাওয়ার পথে পর্যটন কেন্দ্রটি স্থাপনের পক্ষে ও বিপক্ষে থাকা স্থানীয় লোকজন উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেন। এ সময় ভিডিও ধারণ ও ছবি তুলতে গেলে গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের ওপর হামলা করেন স্থানীয়রা। এতে আহত হন ৬ সাংবাদিক। 

সোমবার দুপুরে শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা যায়, এর আগে প্রস্তাবিত দাওধারা পর্যটন কেন্দ্র তোলার উদ্যোগের ঘটনায় মুখোমুখি হয় স্থানীয় প্রশাসন এবং বন বিভাগ। বন বিভাগের তথ্যমতে, শেরপুরের গারো পাহাড়সংলগ্ন তিনটি উপজেলার তিনটি রেঞ্জে বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রায় ২১ হাজার একর বনভূমি রয়েছে। এর মধ্যে প্রায় ১৫ শতাংশ বনভূমি বর্তমানে দখলদারদের নিয়ন্ত্রণে রয়েছে। বনের ভেতরের ২২৩ একর জায়গাজুড়ে রয়েছে ডিসি ল্যান্ড বা খাসজমি। যার ৩২ একর জমি সংরক্ষিত পাথর মহাল হিসেবেও রয়েছে। সম্প্রতি বনের ভেতরের বিস্তীর্ণ এই জায়গাজুড়ে দাওধারা পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। কাজ শুরুর পর বন্যহাতি সংরক্ষণ, সামাজিক বনায়ন বৃদ্ধি ও বনাঞ্চল টিকিয়ে রাখার সুপারিশে পর্যটন কেন্দ্র স্থাপনে আপত্তি জানায় স্থানীয় বন বিভাগ। এতে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। 

এ পরিস্থিতিতে প্রস্তাবিত পর্যটন কেন্দ্রটি সোমবার সকালে পরিদর্শনে আসেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, বনের জায়গায় কোনো পর্যটন কেন্দ্র হবে না। বনের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে, কোনোক্রমেই বনের ভেতরে আবাসন প্রকল্প হবে না। বন ও বন্যপ্রাণী সুরক্ষা, নদী দখল রোধ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সবাইকে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এছাড়াও সৈয়দা রিজওয়ানা হাসান মধুটিলা রেঞ্জ এলাকায় বনবিভাগের রোপিত দীর্ঘমেয়াদি বনায়নের গাছ পরিদর্শন করেন। পরে দুপুরে তিনি হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করে এক্স এলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বন্যহাতির আক্রমণে নিহত ২টি পরিবারকে ৩ লাখ টাকা করে এবং ফসলের ক্ষতি হিসেবে ১৫ জনকে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া ৫২০ ইআরটি সদস্যদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন- ইআরটি সদস্য হাসমত আলী, বন্যপ্রাণী বিশেষজ্ঞ মোহাম্মদ আলী রেজা খান, বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সানবীর হাসান মজুমদার, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম প্রমুখ। 

আহত সাংবাদিকরা হলেন- এখন টিভি ও বাসসের শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, বৈশাখী টিভির শেরপুর জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু, ইনডিপেন্ডন্ট টিভির জেলা প্রতিনিধি মেরাজ উদ্দিন, বাংলা টিভির জেলা প্রতিনিধি নাঈম ইসলাম, সময় টিভির ভিডিও সাংবাদিক বাবু চক্রবর্তী, বাংলাদেশ খবরের জেলা প্রতিনিধি শাহরিয়ার শাকির প্রমুখ। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল। 

এ ব্যাপারে নালিতাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল বলেন, বন থেকে বালু, পাথর লুট করা এবং বনে বিদ্যুতের সং‌যোগ সম্পর্কে প্রশ্ন করায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে সাংবা‌দিকদের ওপর হামলা করেছেন। আহত সাংবা‌দিকরা প্রথমিক চি‌কিৎসা নিয়েছেন। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, উপদেষ্টার গাড়িবহর চলে আসার পর সাংবাদিকদের সঙ্গে স্থানীয়দের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে কিছু সাংবাদিকের ওপর হামলা হয়েছে বলে আমরা শুনেছি। এ বিষয়ে কেউ লিখিতভাবে জানায়নি। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৫, /রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit