শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

বুবলী বললেন ‘ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪৭ Time View

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ সম্মাননা পেয়েছেন শাকিব খান। এর আগে শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুকে ফর্মাল ও গ্ল্যামার লুকের এক ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে ডার্ক ব্লাক স্যুটের ওপর কালো ঝলমলে কোটে দেখা যায় তাকে। চোখে সানগ্লাস আর বুকে ‘এসকে’ লেখা ব্রোচ।

এর ক্যাপশনে শাকিব খান লেখেন,  ‘শান্ত ব্যক্তিদের ঝড়ের চেয়েও বেশি জোরে কথা বলতে দিন। ’ আর পোস্টটি প্রকাশ করার সঙ্গেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। নায়কের ভক্ত-অনুরাগীরাও তা শেয়ার করে শাকিবের লুকের প্রশংসা করছেন। নেটিজেনদের অনেকের মন্তব্য, বলিউডের খানদের সঙ্গে শাকিবকে এখন আলাদা করা যায় না।

শাকিব খানের ওই পোস্ট শেয়ার করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি লেখেন, ‘আমাদের সিনেমা জগতের সবচেয়ে শক্তিশালী, মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। যিনি বাংলা চলচ্চিত্রে ২৫ বছর ধরে অবদান রেখে চলেছেন। ’ সেই সঙ্গে সম্মাননা পাওয়া নিয়ে অভিনন্দনও জানান বুবলী।

উল্লেখ্য, শাকিব খান ঢাকাই চলচ্চিত্রে সাফল্যের সঙ্গে ২৫ বছর পূর্তি করেছেন। তুমুল জনপ্রিয় এই নায়ক সম্প্রতি চলচ্চিত্রে ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তীর বিশেষ সম্মাননা অর্জন করেছেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছিল মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর ওই আসরে শাকিব খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।  

 

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৫, /রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit