বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সচিবালয় ও যমুনার আশেপাশে সভা-সমাবেশ-মিছিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই নিষেধাজ্ঞা আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

শনিবার ( ১০ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় পড়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো, যার মধ্যে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় এবং মিন্টো রোড। এই এলাকাগুলিতে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল বা জমায়েত করা যাবে না।

ডিএমপির এই সিদ্ধান্তের পেছনে কোনো তাৎক্ষণিক হুমকি বা কারণ উল্লেখ করা হয়নি। তবে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংগঠনের সম্ভাব্য বিক্ষোভ ও সমাবেশের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসেও ডিএমপি একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল, তবে এরপরও কিছু সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এই নিষেধাজ্ঞা পুনরায় জারি করা হলো জনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে।

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৫, /দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit