শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে সন্ত্রাসী চাঁদা বাজদের বিরুদ্ধে রশিদপুর গ্রামবাসীর ঘন্টা ব্যাপি মানববন্ধন॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৩৪৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলা রশিদপুর গ্রামে চাঁদাবাজদের বিরুদ্ধে কাজিহাল ইউপির রশিদপুর গ্রামের আনছারুল ইসলাম ও ভুক্তভুগীরা ফুলবাড়ী দিনাজপুর মহাসড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন। মানববন্ধন শেষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্ঠা বরাবর স্মারকলীপি প্রদান করেন।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির রশিদপুর গ্রামের মৃত অফুর উদ্দীনের পুত্র মোঃ আনছারুল ইসলাম ও ইসমাইল হোসেন এর পুত্র নুরুল ইসলাম মাববন্ধনে বলেন, একই উপজেলার মোঃ নয়ন হামিদুল, নবীউল সর্ব পিতা জমির উদ্দীন, তৈবুর রহমান বাবু পিতা আইয়ুব আলী, মোঃ বাবুল পিতা: আব্দুল জব্বার, সামিউল ইসলাম পিতা: সিরাজুল, মোসাদ্দেক পিতা: সিরাজুল, আসাদুল পিতা: বাতেন, ফারুখ হোসেন পিতা: সামসুল হক, মোজ্জামেল হক পিতা: ওসমান আলী সর্ব সাং-রশিদপুর, জামগ্রাম, ফুলবাড়ী, দিনাজপুর এদের দাপটে আমরা আনছারুল ইসলাম, নুরুল ইসলাম, ইউনুস আলী, মোহাম্মাদ আলী হোসেন, রোখসানা বেগম, সাদ্দম হোসেন, মোছাঃ মেহেরুন নেছা, মকছেদুল হক’রা গ্রামে থাকতে পারছি না।

আমরা উপজেলা নিরট্টি মৌজার জেএল নং-১৫৩ এর ৬.৭০ একর জমি ক্রয় করে তারা নিজ নিজ নামে খাজনা খারিজ করে চাষাবাদ করে আসছি।  কিন্তু গত ২০২৪ইং সালের ৫ই আগষ্টের পট পরিবর্তনরে সুযোগ কাজে লাগিয়ে উক্ত সন্ত্রাসী বাহিনীরা আমাদের ক্রয়কৃত জমি দখল করে আমন মৌসুমের চাষাবাদ করা ধান জোর পূর্বক কেটে নিয়ে যায়। তাদেরকে বাঁধা দেওয়ায় তারা বাড়ীতে হামলা ও অগ্নিসংযোগ করে। আমরা তাদের ভয়ে বাড়ীথেকে বের হতে পারছি না।

বোরধান কাটার সময় এসেছে এখন তারা ৫লক্ষ টাকা চাঁদা দাবী করছে। চাহিদা মোতাবেক চাঁদা না দিলে লাগানো বোর ধান কেটে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। তাই আমরা ভয়ে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারছিনা। তারা জীবন ও সম্পদের নিরাপত্ত চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর প্রতিকারের জন্য এবং সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলীপি প্রদান করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মে ২০২৫, /বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit