শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

টাইগারদের পাকিস্তান সফর এখনই স্থগিত নয়

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান যুদ্ধটা হয়তো লেগেই গেছে। সংঘাত যত বাড়বে, তার প্রভাবটাও যে নিশ্চিতভাবেই পড়বে ক্রীড়াঙ্গনেও। ইতোমধ্যে আইপিএল ও পিএসএল নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বেশ কিছু সিরিজ কিংবা আইসিসি ইভেন্টও স্থগিত হয়ে যেতে পারে। 

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষ বাংলাদেশ দলের পাকিস্তান সফরের কথা রয়েছে। তবে কী সে সফর হবে না? না, টাইগারদের পাকিস্তান সফর এখনই স্থগিত হচ্ছে না। বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং আরও তিন-চারজন পরিচালক মিরপুরের বোর্ড কার্যালয়ে আজ (৭ মে) সন্ধ্যায় এ নিয়েই জরুরি সভায় বসেছিলেন। তবে সভায় পাকিস্তান সফর এখনই স্থগিত করার কোনো সিদ্ধান্ত হয়নি। বিসিবি চাইছে আরও কয়েক দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। 

পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি ফারুক আহমেদ সংবাদমাধ্যকে বলেছেন, ১০ মে পর্যন্ত পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বিসিবি। এরপর আবার বৈঠকে বসে পাকিস্তানে দল পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড। আজ এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতেও পিএসএল নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। পরশু রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে রিশাদ ও নাহিদ রানার দল। এই ম্যাচে হেরে যাওয়া দল ছিটকে যেতে পারে টুর্নামেন্ট থেকেও।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /রাত ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit