শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

প্লে-অফের আগেই ছিটকে গেল তিন চ্যাম্পিয়ন, লড়াইয়ে যারা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর চলছে। টি-টোয়েন্টির এই কোটিপতি লিগে ১০টি অংশ দল নিচ্ছে। প্রতিটি দল গ্রুপপর্বে ১৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ইতোমধ্যে প্রতিটি দল ১১টি করে ম্যাচ খেলেছে। সেই হিসেবে গ্রুপপর্বের খেলা শেষের পথে।

তবে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়েলস ১২টি করে ম্যাচ খেলেছে। আজ ১২তম ম্যাচ খেলছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। গুজরাট টাইটান্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১১ ম্যাচের মধ্যে ৮ জয়ে ১৬ পয়েন্ট করে নিয়ে প্লে-অফে পৌঁছানোর পথে অনেকটা এগিয়ে। তবে কোনো দলই এখনো নিশ্চিতভাবে প্লে-অফে পৌঁছায়নি। 

বাজে পারফরম্যান্সের কারণে লিগপর্ব থেকে ছিটকে গেছে আইপিএলের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। একবার করে চ্যাম্পিয়ন হওয়া সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়েলস। চেন্নাই চলতি আসরে ১১ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে তথা ১০ম পজিশনে পড়ে আছে। রাজস্থান রয়েলস তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ৯ম পজিশনে আর হায়দরাবাদ ৭ পয়েন্ট নিয়ে ৮ম পজিশেনে পড়ে আছে। 

বাকি সাত দল গুজরাট টাইটান্স, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্ট এখনও প্লে-অফে খেলার স্বপ্ন দেখছে। 

১৬ পয়েন্ট করে নিয়ে শীর্ষ দুইয়ে গুজরাট ও বেঙ্গালুরু। ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে পাঞ্জাব, ১৪ পয়েন্টে নিয়ে চারে মুম্বাই। ১৩ পয়েন্ট নিয়ে পাঁচে দিল্লি ক্যাপিটালস। ১১ ও ১০ পয়েন্ট করে নিয়ে ছয় ও সাত নম্বর পজিশনে আছে কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টস। নিজেদের শেষ ম্যাচগুলোতে জয় পেলে টপ ফোরে খেলার সুযোগ পাবে তারা।

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit