শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

বাংলাদেশ সীমান্তে ভারতের পুশ-ইনের ঘটনা অগ্রহণযোগ্য: নিরাপত্তা উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ  : বাংলাদেশ সীমান্তে ভারতের পুশ-ইনের ঘটনা অগ্রহণযোগ্য। বিষয়টি নিয়ে দেশটির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বুধবার (৭ মে) সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদোন্নতি, বদলি সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আলাদাভাবে প্রতিটি ঘটনা নিরীক্ষণ করা হচ্ছে। এক্ষেত্রে আমাদের নাগরিককে আমরা গ্রহণ করবো। তবে এটি আনুষ্ঠানিক প্রক্রিয়া মেনে করতে হবে। কিন্তু ভারতের এভাবে পুশ ইন করা সঠিক নয়।

তিনি আরও বলেন, ভারত ও পাকিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কূটনৈতিক প্রচেষ্টায় ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমিত হবে এমনটা প্রত্যাশা করে বাংলাদেশ।

আজ বুধবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও রৌমারী সীমান্ত দিয়ে ৩৬ রোহিঙ্গা এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি দিয়ে ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ ঘটেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit