শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

খুন-গুমহীন দেশ গড়তেই এই সংস্কার: ড. আলী রীয়াজ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, সংস্কার দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা। গুম-খুনহীন একটি দেশ গড়তেই এই সংস্কার। বুধাবার (৭ মে) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে এক জায়গায় পৌঁছানো যাবে বলে ঐকমত্য কমিশন বিশ্বাস করে। এটি শুধু রাজনৈতিক দলগুলোর সাথে নয়, পুরো জাতির ঐকমত্য। অভ্যুত্থানে হতাহতদের আকাঙ্খা এই সংস্কারের মধ্য দিয়ে পূরণ হবে। এ সময় আগামী ১৫ মে’র মধ্যেই দলগুলোর সাথে প্রাথমিক আলোচনা শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠক শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, বেশিরভাগ বিষয়েই ঐকমত্য কমিশনের সাথে আমরা একমত। প্রয়োজনীয় সংস্কার শেষ না করে ভোট হওয়ার সুযোগ নেই। তবে দেশে সংখ্যানুপাতিক হারে নির্বাচন হতে হবে। এ সময় বিচারালয়ে শরিয়া আদালত গঠনের প্রস্তাবও দেয় দলটি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit