মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

‘বরবাদ’ নির্মাতার সঙ্গে অহনার সম্পর্ক ছিল, দাবি শামীমের

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৮০ Time View

বিনোদন  ডেস্ক : কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে অভিনেত্রী অহনা রহমান তার প্রাক্তনকে গালিগালাজ করেছিলেন। অনেকেই মনে করেছিলেন সেই প্রাক্তন শামীম হাসান সরকার। অহনার বক্তব্যের পর শামীম বলেছিলেন, সেটা তিনি নন। তবে সেই প্রেমিককে শামীম তখন নাম না বললেও এবার বলেই ফেললেন।

অহনার প্রাক্তন সেই প্রেমিক শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয়।  এর আগে অহনা বলেছিলেন, আমার প্রাক্তন একটা জানো…য়া…র, একটা ভয়ংকর লেভেলের অমানুষ। ওকে দেখার পর অন্য মানুষের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। এই সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

মন্তব্যবাক্সে শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন অনেকে। সেখানেই অভিনেতা জানান, তিনি সেই ব্যক্তি নন। অহনা যাকে নিয়ে কথা বলছেন শামীম তাকে চেনেন বলেও জানান।

শামীম তখন নাম না বললেও এবার বলে দিলেন। মঙ্গলবার সন্ধ্যায় এ কিছু গুরুতর অভিযোগের জবাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শামীম। সেখানে কথা প্রসঙ্গে অহনার সেই মন্তব্য নিয়ে অভিনেতা বলেন, সকলে অহনার ইন্টারভিউয়ের ক্লিপ কেটে দিয়ে ‘প্রাক্তন একটা জানো…য়া…র’- এসব ট্যাগ আমাকে বিয়ের পরও ইনবক্সে পেতে হয়েছে। আর এটা আমার জন্য খুব কষ্টদায়ক। এখন ওই প্রাক্তন জানো…য়া…রটার সাথে আমি নেই।

সেই প্রাক্তনের পরিচয় জানিয়ে শামীম বলেন, অহনা তো নামটা বলতে পারেনাই, ওটা মেহেদী হাসান হৃদয়, বরবাদ সিনেমার ডিরেক্টর। তার সঙ্গে ৬-৭ বছরের রিলেশন ছিল। আমি মাঝে অহনার সঙ্গে বন্ধুত্ব করেছি, সে সময়ও তার (মেহেদী) এর সাথে সম্পর্কে ছিল। আমার এ কারণেই ওর সঙ্গে (অহনা) সম্পর্ক টেকে নাই।

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit