বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

ইসরায়েলের হামলায় লন্ডভন্ড সানা বিমানবন্দর, নিহত ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানার প্রধান বিমানবন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ৩ জন। হুতি বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার (৬ মে) রাজধানীর বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার সতর্কবার্তা দিয়ে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমে হামলা চালায় তেল আবিব। বিমান হামলায় আগুন ধরে যায় স্থাপনাটিতে। রানওয়েতে পড়ে থাকতে দেখা যায় বিমানের ধ্বংসাবশেষ। বিমান বন্দরে হামলার সাথে সাথে সানার তিনটি জ্বালানি স্থাপনা ও তিনটি সেনাঘাঁটিতেও বিমান হামলা চালায় ইসরায়েল।

গত রোববার (৪ মে) ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হুতিদের হামলার জবাবে ইয়েমেনে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit