শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তারের ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, ২৪ জনের প্রাণহানি: রিপোর্ট বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

হঠাৎ কেন শাকিরার শরণাপন্ন হলেন দিলজিৎ?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩৬ Time View

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় পপতারকা দিলজিৎ দোসাঞ্জ মূলত হিন্দি ও পাঞ্জাবি ভাষায় গান করেন। তবে ইংরেজি ভাষায় তার যত সমস্যা। আন্তর্জাতিক স্তরের ফ্যাশন শো-তে অংশ নিতে গিয়ে ঠিক এই সমস্যায়ই ফাঁসলেন এ পাঞ্জাবি গায়ক। এই বিপদ থেকে উদ্ধার পেতে তিনি শরণাপন্ন হয়েছেন বিশ্বখ্যাত গায়িকা শাকিরার।

দিলজিৎ গায়িকার কাছে গিয়ে সোজা বললেন, ‘আমি একেবারেই ইংরেজি জানি না। আমায় সাহায্য করবেন?’ এমনিতেই যে কোনো অনুষ্ঠানের চূড়ান্ত মুহূর্তে নানা ঘটনা ঘটে। এই বিশেষ অনুষ্ঠানেও তেমনটাই ঘটেছিল। সবাই নিজের পোশাক, রূপটান, গয়না নিয়ে পোশাক পরিকল্পকদের সঙ্গে ব্যস্ত। সেই মজার মুহূর্ত ভিডিও করে দেখানোও হচ্ছিল সামাজিক মাধ্যমে। হঠাৎ, অনুষ্ঠানের সঞ্চালিকার চোখ চলে যায় পাঞ্জাবি গায়কের দিকে। তিনি নিজের সাজ নিয়ে নয়, মুঠোফোন নিয়ে ব্যস্ত। ঝুঁকে পড়ে মুঠোফোনের পর্দায় কী যেন দেখছেন!

তার দিকে ক্যামেরা তাক করতেই দিলজিৎ সঙ্গে সঙ্গে মুঠোফোন দেখিয়ে বলেন, আমি ইংরেজিতে কথা বলতে পারি না! এদিকে সাক্ষাৎকার ইংরেজিতেই দিতে হবে। তাই শেখার চেষ্টা করছি। এসময় তার পাশে দাঁড়িয়ে থাকা শাকিরা সেই কথা শুনে হেসে ফেলেন। বাকিরাও সাজ ফেলে ঘিরে ধরেন দোসাঞ্জকে। আড্ডা দিতে দিতেই শাকিরার সঙ্গে ছবি তুলতে দেখা গেছে দিলজিৎকে।

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /বিকাল ৫০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit