মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

মাইলফলকের অপেক্ষায় আলিয়া ভাট

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪৫ Time View

বিনোদন ডেস্ক : মাইলফলকের অপেক্ষায় আলিয়া ভাট। তিনি একজন ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী এবং গায়িকা। বলিউডে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। ২০১৭ সালে থেকে তিনি ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় রয়েছেন। 

অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন আলিয়া ভাট। এবার ক্যারিয়ারে নতুন এক মাইলফলক গড়তে যাচ্ছেন তিনি। আসন্ন কান চলচ্চিত্র উৎসবে অভিষেক হতে যাচ্ছে তার। 

এ নিয়ে এক বিবৃতিও আলিয়া ভাট বলেন, প্রথম সব কিছুই ভীষণ স্পেশাল হয়। আর এই বছর আমি কান চলচ্চিত্র উৎসবে অভিষেক হতে পেরে খুশি। এটা সিনেমা আর সেল্ফ এক্সপ্রেশনের একটা দারুণ মেলবন্ধন বলা চলে।

তিনি আরও বলেন, আমার কাছে বিউটির সংজ্ঞা হলো নিজস্বতা, আত্মবিশ্বাসকে উদযাপন করা। এই বিশেষ ব্র্যান্ডটিও নারীর নিজস্বতা তুলে ধরতে সাহায্য করছে বহু বছর ধরে। তাই আমি খুব খুশি এ রকম একটা ব্র্যান্ডের হাত ধরে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে যাচ্ছি।

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৫, /সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit