বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন? সিআইএর গোপন স্থাপনায় ইরানি হামলায় রুশ সম্পৃক্ততা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র ছাত্রদের সমর্থন করে সমালোচিত, কড়া জবাব দিলেন অরিজিৎ শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে সালমান খানের সমর্থন যুক্তরাজ্যের প্রথম ‘এআই’ মন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত এমপি জেনেরিক ওষুধে ২০২৮ সালে ১০০ ও পরে ২০০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন পরিচালক ইকবাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৫৪ Time View

বিনোদন ডেস্ক : প্রথমবার বিজ্ঞাপন নির্মাণ করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী শাহ আলমের ‘শাহ’ ব্যান্ডের বাসমতি চালের দুটি বিজ্ঞাপন নির্মাণ করবেন তিনি।

জানা গেছে, খুব শিগগিরই বিজ্ঞাপন দুটির নির্মাণ কাজ শুরু হবে। বর্তমানে চলছে লোকেশন দেখার কাজ। দুই বিজ্ঞাপনে চলচ্চিত্রের দুই পরিচিত নায়িকাকে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন ইকবাল।

এই নির্মাতা বলেন, ‘দেশের বাইরে ইউরোপে আমার নির্মিত বিজ্ঞাপন দুটি প্রচার হবে। আমাদের বাংলাদেশের একজন ব্যবসায়ী শাহ আলম ভাই সম্মানের সঙ্গে ফ্রান্সে কাজ করছেন। বিজ্ঞাপন দুটিতে দর্শকরা ভিন্নতা পাবে।’
 
উল্লেখ্য, ‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’, ‘পাসওয়ার্ড’, ‘বীর’সহ ৯টি চলচ্চিত্র প্রযোজনার পর ইকবাল নাম লেখান পরিচালনায়। এরই মধ্যে ‘কিলহিম’ ও ‘ডেডবডি’ নামের দুটি সিনেমা পরিচালনা করেছেন তিনি। নির্মাণাধীন রয়েছে ‘রিভেঞ্জ’ নামের সিনেমাটি। 

 

কিউএনবি/আয়শা/০২ মে ২০২৫, /দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit