শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী ভয়াবহ ধসের মুখে বিশ্ব শেয়ারবাজার, একদিনেই উধাও আড়াই ট্রিলিয়ন ডলার! ডেমোক্র্যাটদের জয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পাকিস্তান বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে শিক্ষার্থীরা যুক্তরাজ্যে ভারতীয় নাবিকের সাজা নিয়ে বিতর্ক চরমে চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি ‘গণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ’ ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

ভারত-পাকিস্তানকে উত্তেজনা হ্রাসের আহ্বান যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। দেশ দু’টিকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল বুধবার গভীর রাতে ভারতের শীর্ষ কূটনীতিক এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আলাদাভাবে ফোন করেছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, রুবিও ‘এই অযৌক্তিক হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন’ এবং ‘দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে এবং শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সাথে কাজ করতে ভারতকে উৎসাহিত করেছেন।’

যুক্তরাষ্ট্রের এই আহ্বানের পর বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন হামলার ‘অপরাধী, সমর্থক এবং পরিকল্পনাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’ ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানকে দোষারোপ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সেনাবাহিনীকে ‘সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা’ দিয়েছেন।

তবে এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে ইসলামাবাদ বলেছে, তাদের কাছে ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ আছে ভারত এখন একটি আসন্ন সামরিক হামলার পরিকল্পনা করছে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে, ‘যেকোনো আগ্রাসনের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।’

সূত্র : বিবিসি।

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৫, /সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit