রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

এশিয়াটিকের ব্যাংক হিসাব ফ্রিজ: জরুরি সভায় অ্যাটকোর উদ্বেগ প্রকাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী প্রতিষ্ঠান এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের সব ব্যাংক ও নন–ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাব স্থগিত (ফ্রিজ) করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।

বুধবার (৩০ এপ্রিল) অ্যাটকোর নির্বাহী পরিষদের এক জরুরি সভায় এই উদ্বেগ জানানো হয়।

পরে সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি এশিয়াটিক গ্রুপের প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের কারণে দেশের সব টেলিভিশন চ্যানেল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে অ্যাটকোর নির্বাহী পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং দ্রুততম সময়ে বিষয়টির সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করছে।’

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল এক চিঠির মাধ্যমে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের ব্যাংক ও নন–ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাব স্থগিত রাখার নির্দেশনা দেয় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল।

চিঠিটি দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৫,/রাত ৯:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit