বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

শ্রীলঙ্কাকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : তৃতীয় ওয়ানডেতে ১০৭ রানেই শ্রীলঙ্কার যুবাদের ৭ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ২২ ওভারে ১০২ রান করার পর ফের বৃষ্টি নামে। শেষ পর্যন্ত আর মাঠে বল গড়ায়নি। ২২ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার করতে হতো ১৬০ রান। ফলে বাংলাদেশ পেয়েছে ৩৯ রানের জয়।

এর ফলে ৬ ম্যাচের সিরিজের দুটি জিতে বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে গেল। ৯৮ রানে শ্রীলঙ্কা প্রথম ম্যাচ জেতার পর জাওয়াদ আবরারের ১০৬ বলে ১৩০ রানের ঝড়ে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ জিতে নেয় ৯ উইকেটে।

বুধবার (৩০ এপ্রিল) শ্রীলঙ্কার শুরুর চার ব্যাটারই আউট হন সিঙ্গেল ডিজিটে। এরমধ্যে দুটি উইকেট নেন আল ফাহাদ। সর্বোচ্চ ৩২ রান করেন কাভিজা গামাগে। বৃষ্টি মাথায় নিয়ে মাঠ ছাড়ার আগে অপরাজিতই ছিলেন তিনি।
বাকিদের মধ্যে রামিরু পেরেরা ২১, সেনুজা নিন্দুওয়ারা ১৭ ও চামিকা হীনাতিগালা ১৬ রান করেন। বাংলাদেশের হয়ে ফাহাদ ও আজিজুল হাকিম দুটি করে উইকেট নেন। ইকবাল হোসেন ইমন, সামিউন বশির ও ফারহান শাহরিয়ার পান একটি করে।

এর আগে ২০ রানে বাংলাদেশ কালাম সিদ্দিকীর উইকেট হারালেও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আবরার ও আজিজুল হাকিমের ব্যাটে ঘুরে দাঁড়ায়। আবরার ৩৮ রান করে রানআউট হন, তার সঙ্গে আজিজুলের ৬৫ রানের জুটি হয়। দলপতি এরপর জুটি গড়েন রিজান হোসেনের সঙ্গে। রিজান বৃষ্টির আগে ৩৮ বলে ২৪ রান করেন। আজিজুলের ৮৪ বলে ৬৭ রানের ইনিংসটি সাজানো ৩ চার ও ২ ছয়ে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit