শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মানুষ সবসময় ভালোর জন্য লড়াই-সংগ্রাম করে: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের মানুষ সবসময়ই ভালোর জন্য লড়াই-সংগ্রাম করে— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ দেশের কৃষক, শ্রমিক, শিক্ষকসহ সকল শ্রেণি-পেশার মানুষ দেশের জন্য অবদান রেখে চলেছেন। দেশের জন্য সকলে কাজ করবো— এটাই আমাদের ভবিষ্যতের শপথ ও ভাবনা।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর ক্যাথলিক মিশনের মাদার তেরেসা স্কুলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে হানাহানি ও বিভেদ আছে, কিন্তু তাতে আশা হারানো যাবে না। আঠারো কোটি মানুষ দেশের জন্য কাজ করবে— এটাই সকলের শপথ। সমস্যা থাকলেও তা দূর করে সামনে এগিয়ে যেতে হবে।

পরে স্কুলের শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি করে শোনান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুহিনসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit